বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সাংবাদিক এমদাদ হোসেন দীপু সংবর্ধিত

সাংবাদিক এমদাদ হোসেন দীপু সংবর্ধিত

amdad-300x145আমার সুরমা ডটকম : দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সিলেট নগরীর ভার্থখলা ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান বুধবার রাতে দৈনিক সিলেট সুরমা অফিসে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সিলেট মহানগর ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান বক্ত, মোঃ মধু মিয়া, ব্যবসায়ী সমাজসেবী মোঃ আবুল হাসনাত, মোঃ সেলিম রানা, দৈনিক সিলেট সুরমা’র ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম রুকন, নিউজ ইনচার্জ নোমান বিন আরমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্ততর সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য ফটো সাংবাদিক এম.এ খালিক সহ সুরমা পরিবারের সদস্যবৃন্দ। সংবর্ধনার জবাবে এমদাদ হোসেন চৌধুরী দীপু বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সংবাদপত্রে দীর্ঘদিন যাবৎ কাজ করার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। প্রবাসে গিয়েও যাতে সমাজের উন্নয়নে কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com