শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সারাদেশে প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২

সারাদেশে প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২

pic_110415 (1)আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) চারটি পাবলিক পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সারাদেশে প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সাত বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ৯৭, রংপুরে ৯৮ দশমিক ৫৬ শতাংশ , ঢাকায়-৯৮ দশমিক ৭৪ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ৪১ শতাংশ, সিলেটে ৯৬ দশমিক ৭৯ ও বরিশালে ৯৮ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনীর ফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। আর দেড়টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জেএসসি-জেডিসির ফল নিয়ে বিস্তারিত জানাবেন। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেটে ফল জানতে পারবে। প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://www.teletalk.com.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে  (www.dpe.gov.bd) পাওয়া যাবে। এছাড়াও যে কোনো মোবাইল থেকে উচঊ লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লেখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও আসবে প্রাথমিকের ফল। ইবতেদায়ির ফল পেতে ঊইঞ লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লেখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। গত ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com