শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে গণধর্ষণ

সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে গণধর্ষণ

আমার সুরমা ডটকম :

রাজধানীর সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে স্থানীয় বখাটে দুই যুবক। বুধবার রাত ৩টার দিকে  ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। জানা গেছে, সূত্রাপুর থানার বানিয়ানগর এলাকায় শ্রীখোলা মসজিদের পাশের একটি এ্যার্পাটমেন্টে স্বামীকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় ওই দুই যুবক। একইসঙ্গে গাঁজাও সেবন করিয়ে স্বামীকে মাতাল করে দোতলার একটি কক্ষে আটকে রেখে নিচ তলায় গিয়ে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা ওই নারী শীর্ষ নিউজকে জানায়, গতকাল রাতেই তার জন্মদিন ছিল। তার স্বামী রাকিব ওই বাড়ির নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে। সেই  সুবাদে এলাকার ওই দুই যুবক তাকে ঘুমিয়ে পড়ার পর কৌশলে ডেকে নিয়ে জুস ও গাঁজা সেবন করিয়ে মাতাল করে আটক করে রাখে। পরে নিচ তলায় এসে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার স্বামী সূত্রাপুর থানায় বিষয়টি জানালে তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ধর্ষিতা বর্তমানে ঢামেকে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। সূত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান এ বিষয়ে শীর্ষ নিউজকে জানান, বিষয়টি শুনার পর ওই নারীকে উদ্ধার করে ঢামেকে পাঠিয়েছি। ঢামেক থেকে রিপোর্ট পাওয়ার পর পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা অপারেশনে আছি। আগামীকাল আশা করি ভাল কিছু শুনাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com