মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
হত্যা তদন্তে অগ্রগতি হয়েছে: কূটনীতিকদের জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হত্যা তদন্তে অগ্রগতি হয়েছে: কূটনীতিকদের জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী

untitled-1_99027আমার সুরমা ডটকম : সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করেছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনীতিকদের কাছে সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তারা কূটনীতিকদের জানান, সম্প্রতি ঘটে যাওয়া জাপানের নাগরিক হোসি কোনিও ও ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে। এছাড়া বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এর আগে ব্রিফিংয়ে অংশ নিতে বেলা পৌনে ৩টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসতে শুরু করেন ঢাকায় কার্যরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিকেল ৩টার পরে ‘পদ্মা’য় আসেন ঢাকায় নিয্ক্তু মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। কূটনৈতিক সূত্র জানায়, সম্প্রতি পরপর দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা উদ্বিগ্নতায় ছিলেন কূটনীতিকসহ বিদেশি নাগরিকরা। কয়েকটি দূতাবাস এরইমধ্যে রীতিমতো ভ্রমণ সতর্কতা জারি করে দিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের নিয়ে ব্রিফিং করেছে সরকার। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com