শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
হানিফকে ক্ষমা চাইতে হবে : ইসলামী আন্দোলন

হানিফকে ক্ষমা চাইতে হবে : ইসলামী আন্দোলন

untitled-1_92668

আমার সুরমা ডটকম : আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মদীনা সনদের বরাত দিয়ে নিজেদের নোংরা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন। একই সঙ্গে হানিফের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মদীনা সনদের বরাত দিয়ে মাহবুব উল আলম হানিফ যা বলেছেন, তা শুধুই অপব্যাখা এবং নিজেদের নোংরা রাজনীতিকে প্রতিষ্ঠার জন্যই এধরণের মিথ্যাচার করছে। এধরণের কা-জ্ঞানহীন বক্তব্য মুর্খতার শামিল। তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) জগতে এসেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। ধর্মনিরপেক্ষতার মত কুফরী মতাদর্শকে ইসলামের সঙ্গে তুলনা করাও চরম মুর্খতা। তাছাড়া মদীনা সনদে ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। এধরণের বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে আওয়ামী লীগ নেতার প্রতি আহ্বান জানাচ্ছি। নেতৃদ্বয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মদীনা সনদের নামে মিথ্যাচার থেকে বিরত থাকতে সকল দল ও মতের মানুষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com