বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
১৬৮ মামলার পুনঃশুনানি বিষয়ে জানেন না আইনমন্ত্রী

১৬৮ মামলার পুনঃশুনানি বিষয়ে জানেন না আইনমন্ত্রী

anisulhaqueআমার সুরমা ডটকম পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলার পুন:শুনানির বিষয়ে বিস্তারিত কিছু জান‍া নেই বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিনব্যাপী ২১তম বার্ষিক জেলা কনভেনশন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি সর্বোচ্চ আদালতে রায় ঘোষণার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলার পুন:শুনানি হবে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই ১৬৮টি মামলার মধ্যে ১৬১টি মামলার রায় লেখার দায়িত্বে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আর বাকি ৭টি মামলার রায় লেখার দায়িত্ব ছিল সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের। পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলা পুনঃশুনানি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমি বিস্তারিত জানিনা। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com