শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
খেলার মাঠে কৃষি কাজ বন্ধ করতে ঐকমত্য প্রকাশ

খেলার মাঠে কৃষি কাজ বন্ধ করতে ঐকমত্য প্রকাশ

রোকন উদ্দিন মাসুদ, চরনারচর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ের চরনারচর ইউনিয়নের শ্যামারচরে খেলার মাঠে কৃষিকাজ করার ফলে এ মাঠে কোন ধরণের খেলাধুলা করতে না পারায় অবশেষে এ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। মঙ্গলবার দুপুরে খেলার মাঠে কৃষিকাজ বন্ধ করতে জোরালো প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার ভাইস চেয়্যারম্যান মোঃ গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিধান রায়, আব্দুল জলিল, শোয়েব মিয়া, আজিজুল হক, রঞ্জু দাস, হাফেজ ওবায়দুল হক এবং সর্বস্তরের ছোট-বড় খেলোয়ার ও খেলাপ্রেমিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতিবছর বৈশাখ মাসে উক্ত মাঠে যাবতীয় কৃষি কাজ করা হয়ে থাকে। যার ফলে পরবর্তীতে খেলার জন্যে তাতে উপযুক্ত পরিবেশ থাকেনা। তাই তাদের দাবি পরবর্তীতে আর কখনো যেন মাঠকে কৃষিকাজে ব্যবহার করা না হয়। অনেক ভালোমানের খেলোয়াররাও মাঠের বেহাল দশার কারণে কোনো প্রকার অনুশীলন করতে পারেনা। উপজেলা ভাইস চেয়্যারম্যান বলেন, কৃষিকাজ বন্ধের জন্য মাঠের একপাশে সাইনবোর্ড বসাতে হবে এবং আসন্ন এমপি নির্বাচন সম্পন্ন হওয়ার পর মাঠের জমি মাপার ব্যাপারে জোরালো ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com