সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন-এর মানববন্ধন

সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন-এর মানববন্ধন

হাফিজুর রহমান আবুহানিফা, বিট রিপোর্টার (সদর) সুনামগঞ্জঃ  অবিলম্বে সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবিতে সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দোগে শনিবার বিকাল ৪টায় ট্রাফিক পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা তাফাজ্জুল হক অাজিজের সভাপতিত্বে মানববন্ধনে ৫ দফা দাবি জানিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। যুবনেতা মাওলানা রেজওয়ান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ইমদাদুল হক, মাওলানা আরশাদ নোমান, সাংবাদিক নাইম তালুকদার, মুফতি মুজিবুর রহমান, হাফেজ কাউসার আহমদ, মাওলানা ওয়েস আহমদ, হাফেজ ইমদাদুর রহমান চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, সুনামগঞ্জের একমাত্র বোরোফসল হারিয়ে কৃষকরা আজ হাহাকার করছে। এই সুযোগে এক প্রকার সুযোগ সন্ধানী ব্যবসায়ী বাজারে চাউল ও আটার কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অবিলম্বে সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে তিনি বাজার নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এ সময় ফাউন্ডেশনের সেক্রেটারি মাও তৈয়্যিবুর রহমান চৌধুরী ৫ দফা দাবী পাঠ করেন মানববন্ধনে দাবীগুলো হচ্ছে ১/ দুর্ণীতিবাজ পিআইসি ও টিকাদারদের অবশিষ্ট বরাদ্দের টাকা বাজেয়াপ্ত করে কৃষকদের মাঝে বন্টন করতে হবে। ২/ অবিলম্বে কৃষিঋণ মৌকুফ করে কৃষকদের জন্য ভিজিএফ ও বিজিডি বরাদ্ধ করতে হবে। ৩/ চাউল, আটাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে হবে। ৪/ দুর্ণীতিবাজ পিআইসি ও টিকাদারদের চিন্থিত করে শাস্থির ব্যবস্থা করতে হবে। ৫/ আগামিতে বেরীবাধেঁর কাজ সেনাবাহিনীর মাধ্যমে করার ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com