বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে ত্রাণ সচিবের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দিরাইয়ে ত্রাণ সচিবের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে রাজানগর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাঁধ বাণিজ্যের সাথে জড়িত ঠিকাদার ও পিআইসির শাস্তি, ইউনিয়নের সকল কৃষকদের বিনামূল্যে চাল-আটা প্রদান, কৃষকদের ব্যাংক ও এনজিওর সকল প্রকার ঋণ মওকুফের দাবিতে রাজানগর বাজার ও চকবাজারে শুক্রবার বিকেলে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজানগর বাজারে প্রবীণ মুরুব্বি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও রাজানগর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আলী আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আজিম উদ্দিন, আফতা খান, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য একে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন, গোলাম মোস্তফা, সাবেক মেম্বার হাসান মিয়া, জোনায়েদ মিয়া, নাসির উদ্দিন, আব্দুল আজিজ, চমক আলী, আবুল কাশেম, নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, অভিলম্বে দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। যে সচিব আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাকে অপসারণ করতে হবে। এরপর চকবাজারে দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও রাজানগর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আলী আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন একে কুদরত পাশা, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও জোনায়েদ মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com