বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
হালির হাওরের ফসলহানির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

হালির হাওরের ফসলহানির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাবাঁধ ভেঙে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারি প্রকৌশলী, পিআইসির সভাপতি বেহেলী ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়েছে। শনিবার রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে অবস্থানরত দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রহিম ও সহকারি পরিচালক সেলিনা আক্তার মনির কাছে লিখিত অভিযোগ করেছেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের বাসিন্দা আকবর হোসেন।

বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও বাঁধ ভেঙে ফসলহানির ঘটনায় দুদকের কাছে অভিযুক্ত করা হয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারি প্রকৌশলী আলী রেজা, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম তালুকদার, বেহেলী ইউপি সদস্য ও পিআইসির সভাপতি মোঃ সুফিয়ান, আব্দুল হাসিম, মনু মিয়া, জালাল উদ্দিন, মশিউর রহমান, ইউপি সদস্যা রাশিদা বেগম, ইউপি সদস্য অজিত রায়, পিআইসির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান অসীম তালুকদারের ভাই সসীম তালুকদরকে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬-২০১৭ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের আওতায় ৭টি প্রকল্পে ফসল রক্ষা বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামতের কাজ ছিল। ওই প্রকল্পগুলোর বরাদ্দ ছিল অর্ধ কোটি টাকার উপরে। কিন্তু পিআইসির সভাপতি এবং পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারি প্রকৌশলী যোগসাজশে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। প্রকল্পগুলোর কাজ ২৮ ফেব্র“য়ারির মধ্যে সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পগুলোর টাকা আত্মসাৎ করার জন্য বাঁধের মেরামত কাজ বিলম্বে কাজ শুরু করা হয়। যথাসময়ে কাজ না করায় হালির হাওরের সকল বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় সকল কৃষক নিঃস্ব ও দিশেহারা। যথাসময়ে বাঁধের কাজ না করায় এলাকার কৃষকদের প্রায় দেড়শত কোটি টাকার ক্ষতি হয়েছে।
দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রহিম ও সহকারি পরিচালক সেলিনা আক্তার মনি জানান, হালির হাওরের ফসলহানির ঘটনায় অনিয়ম-দুর্নীতির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com