মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
কানাইঘাটে জমি সংক্রান্ত জের নিয়ে নিহত এক, আহত দশজন

কানাইঘাটে জমি সংক্রান্ত জের নিয়ে নিহত এক, আহত দশজন

কানাইঘাট থেকে ইমরান হুসাইন: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে সকাল ৯.৩০ মিনিটে জমি সংক্রান্ত জের নিয়ে প্রতিপক্ষের আক্রমণে নিহত হন মোঃ কুটুলাই মিয়া (৩৫)। দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের সিরাজ মিয়াগংদের সাথে কুটুলাইদের। সকাল ৯:৩০ মিনিটের সময় কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রসহস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা শুরু করলে কুটুলাই মিয়া ও তার বড় ভাই টিয়া মিয়াসহ অনেকেই গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট উসমানী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুটুলাই মিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত কুটালাই মিয়ার ছেলে ও আপন ভাই টিয়া মিয়াসহ আহত হয়েছেন আরো পাঁচজন। বিরোধীপক্ষ সিরাজ মিয়াসহ আহত হয়েছে তার ভাই নুর উদ্দীন। খবরটি শুনামাত্র কানাইঘাট থানা পুলিশ বিরোধী পক্ষের সিরাজ মিয়া সহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত কুটুলাই মিয়াদের পক্ষে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com