বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
দক্ষিণ সুনামগঞ্জে ইউপি সদস্যের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জে ইউপি সদস্যের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

এমএম ইলিয়াছ আলীদক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মিজার উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের সামনে নোয়াখালী-ভীমখালা রাস্তায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মুজাহিদ মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য সৈয়দুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য লাল মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য আরজান আলী, ৮নং ওয়ার্ডের সদস্য হায়াতুল মিয়া, ৯নং ওয়ার্ডের সদস্য আহমদ আলী, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যা বিলকিছ বেগম, উপজেলা যুবলীগ নেতা লিয়ায়কত আলী, শাকির আহমদ, জয়নাল আবেদীনসহ প্রমূখ। এর আগে ইউনিয়নের বিক্ষোব্ধ জনতা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মিজার উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালী-ভীমখালা রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com