মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
জামালগঞ্জে ইফতার মাহফিল ও সার্টিফিকেট বিতরণী সভা

জামালগঞ্জে ইফতার মাহফিল ও সার্টিফিকেট বিতরণী সভা

বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে ইফতার মাহফিল ও সার্টিফিকেট বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ই-কমার্স এন্ড ডিজিটাল ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ শাহীন আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। সাংবাদিক সাইফ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের একাংশের সভাপতি মোঃ আব্দুল আহাদ, সদস্য মোজাম্মেল হক স্বপন, সাংবাদিক মোঃ ওয়ালী উল্লাহ সরকার, পদক্ষেপ ম্যানেজার আলতাফ হোসেন, শিক্ষার্থী আসাদ নুর সাদি, জুলহাস তালুকদার প্রমুখ। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমহল, স্বর্ণা তালুকদার, সালেহ আহম্মদ, তানহিদ আহম্মদসহ ৪৭ জনকে ৩ মাস ও ৬ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্সের সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com