সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ফেসবুকে স্টেটাস দিয়ে কোনও ভুল করিনি: প্রবীর

ফেসবুকে স্টেটাস দিয়ে কোনও ভুল করিনি: প্রবীর

আমার সুরমা ডটকম : বাংলাদেশে জীবনের হুমকির জন্য স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেনকে দায়ী করে ফেসবুকে স্টেটাস দেওয়ায় আটকের তিনদিনের মাথায় মুক্তি পাওয়া সাংবাদিক প্রবীর শিকদার বিবিসিকে বলছেন, তিনি কোনও ভুল করেননি। জামিনে মুক্তি পেয়ে ঢাকায় আসার পথে টেলিফোনে তিনি কথা বলেন বিবিসি বাংলার মাসুদ হাসান খানের সাথে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ফেসবুকে কাউকে মানহানি করা নিয়ে তার কোনও অনুশোচনা হচ্ছে কিনা — এই প্রশ্নে প্রবীর শিকদার বলেন, “প্রশ্নই আসেনা…একজনের মানহানির চেয়ে আমার জীবনের শঙ্কা অনেক জরুরী।” “জীবনের শঙ্কার জন্য আইনের কাছে যাবো, থানা পুলিশের কাছে যাবো, পুলিশ অভিযোগ গ্রহণ করেনা তখন এই শঙ্কার কথা মানুষকে জানাতে হবে, নিরুপায় হয়েই আমি ফেসবুকের আশ্রয় নিয়েছি।” গোয়েন্দা পুলিশের হেফাজতে মি শিকদার তার ফেসবুক স্টেটাসের জন্য দু:খ প্রকাশ করেছিলেন।
কিন্তু জামিনের পর তিনি দাবি করেন, তাকে দু:খ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল। “আমি সে কথা আদালতে বলেছি.. আমি মোটেই অনুতপ্ত নই।” তার ফেসবুক পাতায় প্রবীর শিকদার লিখেছিলেন তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং তার কিছু হলে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সহ তিন ব্যক্তি দায়ী থাকবেন। এর প্রেক্ষাপটে, সোমবার গোয়েন্দা পুলিশ তাকে তার ঢাকার বাসা থেকে নিয়ে যায়। পরে ফরিদপুরের এক আইনজীবীর করা মানহানির মামলায় তাকে ফরিদপুরে জেল হাজতে নেয়া হয়। গতকাল (মঙ্গলবার) ফরিদপুরের আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। কিন্তু পরদিনই জিজ্ঞাসাবাদ না করেই পুলিশ তাকে আবারো আদালতে নিলে, বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেন। তার হঠাত এই মুক্তিতে প্রবীর শিকদারের কণ্ঠেও কিছুটা বিস্ময়ের ইঙ্গিত ছিল। তিনি বলেন, যে প্রক্রিয়ায় তার মুক্তি হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা তা সম্ভব নয়।
মি: শিকদারের পরিবার এবং ফরিদপুরের কজন সাংবাদিক বলেছেন, হিন্দু সম্পত্তি দখল নিয়ে এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে ফেসবুকে লেখার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাকে দায়ী করে ফেসবুকে স্টেটাস দেওয়ায় সোমবার বিবিসির কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রবীর শিকদারের বিরুদ্ধে হওয়া মামলার সাথে তার সংশ্লিষ্টতার কথা মন্ত্রী অস্বীকার করলেও, মি শিকদার বিবিসিকে বলেন, মন্ত্রীর পৃষ্ঠপোষকতাতেই ফরিদপুরের ঐ আইনজীবী মামলাটি করেছেন।সূত্র:বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com