বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

মৌলভীবাজারে বিদেশী মদ ও ইয়াবাসহ আটক ৩

খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজার শহরে পুরাতন হাসপাতাল সড়কের একটি দ্বিতল ভবনে অভিযান করে বিদেশী মদ, ইয়াবাসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভবনের বিভিন্ন কক্ষ তল্লাসী করে ২৭ বোতল সিগনেচার, ২৪ বোতল অফিসার ব্লু, ৪ বোতল বিয়ার ও ৭৫ পিচ ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পায় পুলিশ। আটককৃতরা হলেন মৃত এএম আব্দুল্লাহ-এর ছেলে খলিল আব্দুল্লাহ মুক্তি (৪৭), আব্দুর রশিদ-এর ছেলে হামিম আহমদ (২৫), মন্টু দাসের ছেলে মোহন দাস (২২)। তাদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার জানিয়েছেন জেলাকে মাদকমুক্ত করার লক্ষে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। এরই পরিপেক্ষিতে আজকের অভিযান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com