মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

এমএম ইলিয়াছ আলীদক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আব্দুল আজিদ (৪০) নামে এক ডাকাতি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জর পূর্বপাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই জিয়াউর রহমান, এএসআই জাকির হোসেনসহ ফোর্সের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আব্দুল আজিদকে ঘোড়াডুম্বুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানার জিআর-২৮৮/০৩ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিল। এছাড়াও সে জিআর-২৭/১৪ইং এর ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় তার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা রয়েছে। সে এই মামলারও পলাতক আসামী।

দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন পালিয়ে থাকা ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অত্র থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com