সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সুনামগঞ্জ সীমান্তের পল্লী চিকিৎসকের ছেলে ইয়াবা ও চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার

সুনামগঞ্জ সীমান্তের পল্লী চিকিৎসকের ছেলে ইয়াবা ও চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের এক পল্লী চিকিৎসকের ছেলে ইয়াবা ট্যাবলেট ও চোরাই মোটর সাইকেলসহ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতের নাম রইসুল ইসলাম। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মাইজহাঁটির মোড়ের পল্লী চিকিৎসক ডা. আবদুল মান্নানের ছেলে। জানা গেছে, তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়ছড়া শুল্ক স্টেশনে যাবার পথে রইসুলকে মোটর সাইকেলসহ আটক করে। পরে পুলিশ তার শরীর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন সেট জব্দ করে। এছাড়া বৈধ কোন কাগজপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় ডায়াঙ্গ রানার নামের ১০০ সিসি একটি চোরাই মোটর সাইকেল এ সময় জব্দ করা হয়। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দনকান্তি ধর বলেন, উপজেলার কলাগাঁও সীমান্তের পল্লী চিকিৎসক ডা. আবদুল মান্নানের ছেলে শুধু রইসুল নয় তার আরেক ছেলে সীমান্তের ইয়াবা, হুন্ডি এপার ওপারের মোটর সাইকেল চুরি একাধিক ঘটনার সাথে জড়িত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com