শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
সুনামগঞ্জে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): ৪ দফা দাবিতে সুনামগঞ্জ জেলা মালিক-শ্রমিক সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হলেও জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস ও মালিক সমিতির নেতৃবন্দের উপস্থিতিতে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত শুক্রবার স্থানীয় কিছু সন্ত্রাসীরা শহরের মল্লিকপুরস্থ বাস টার্মিনালে গিয়ে অফিস কাউন্টারে ব্যাপক ভাংচুর চালায়। এর প্রতিবাদে বাস ও মালিক সমিতির নেতৃবৃন্দরা অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় একদিকে যেমন অবিরাম বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েন দূর-দূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীরা। সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার কোথাও কোন ধরণের বাস ছেড়ে না যাওয়ায় যাত্রীরা যে যার মতো করে রিকসায় ও অটোরিকসায় করে গন্তব্যে পৌছার চেষ্টা করছেন। দাবিগুলো ছিল সুনামগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে অফিস ও বাস কাউন্টার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতার করা। কেন্দ্রীয় বাসটার্মিনালে যাত্রী ছাউনী নির্মাণ ও আগের স্থানে অফিস ও বিরতিহীন কাউন্টার পূণ:নির্মাণ এবং যাত্রী ছাউনীতে বিদ্যুৎ সরবরাহ করা। পুকুর ইজারা বন্ধ করে মাটি দিয়ে পুকুর ভরাট করে গাড়ি রাখার স্থান বৃদ্ধি করা। কেন্দ্রীয় বাস টার্মিনালে মার্কেট নির্মাণ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনালে গাড়ি প্রবেশের রাস্তা নির্মাণ ও বাহির হওয়ার রাস্তার সংস্কার করা।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির মহাসচিব জুয়েল মিয়া জানান, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সাথে সমিতির নেতৃবৃন্দের বৈঠকে বিষয়টি সুরাহা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com