সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
অধ্যাপক ড. ফরিদ উদ্দিন শাবির নতুন ভিসি

অধ্যাপক ড. ফরিদ উদ্দিন শাবির নতুন ভিসি

আমার সুরমা ডটকমশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার ফরিদ উদ্দিনের নিয়োগের বিষয়টি অনুমোদন করেন। শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো ফ্যাক্স পাইনি।

প্রায় ২০ দিন ধরে উপাচার্যবিহীন ছিলো শাহজালাল বিশ্ববিদ্যালয়। গত ২৭ জুলাই আগের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার মেয়াদ শেষ হয়। অন্যান্যবার এরকম মধ্যবর্তী সময়ে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে চালানো হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে দেওয়া হয় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব। তবে এবার কাউকে ভারপ্রাপ্ত উপাচার্যেরও দায়িত্ব দেওয়া হয়নি। ফলে উপাচার্য ছাড়াই চলছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। অবশেষে বৃহস্পতিবার নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো। নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com