শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিলেটের প্রতিভাবান সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকি এবং তাঁর বাসভবনে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদী মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বুধবার দুপুর আড়াইটায় পৌর শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় দৈনিক ও সাপ্তাহক পত্রিকার সম্পাদকবৃন্দ, জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পঙ্কজ দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সাপ্তাহিক সুনামগঞ্জের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক আলী সিদ্দিক, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান ইমন ও স্টাফ রিপোর্টার দিলাল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘শাকির হোসাইন প্রতিভাবান সাংবাদিক, তিনি নিজের বস্তুনিষ্ট সাংবাদিকতা ও যোগ্যতায় এনটিভির সুনামগঞ্জ প্রতিনিধি থেকে সিলেট এনটিভি অফিসে কাজ করেছেন। এখন তিনি মাছরাঙার স্টাফ রিপোর্টার। বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য একটি লুটেরাচক্র তাকে হুমকি-ধামকি দিচ্ছে, আমরা সাংবাদিক শাকির হোসাইনের পাশে আছি, থাকবো এবং দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে দেশব্যাপি প্রতিবাদ গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com