বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

জামালগঞ্জে ৩ লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস

জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের হাওরাঞ্চল জামালগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ৩ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করেন। সোমবার সকাল ১১টায় দিকে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার লেগুনা স্ট্যান্ডে ভাসমান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে ১শত কেজি নিষিদ্ধ কারেন জাল আটক করে ওই দিন দুপুর ১২টায় সাচনা বাজার লেগুনা স্ট্যান্ড এ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ব্যবসায়ী সুত্রে জানা যায়, প্রতি কেজি কারেন্ট জাল ৩ হাজার টাকা ধরে পাইকারী মুল্যে বিক্রয় করা হয় যার অনুমান মূল্য ৩ লক্ষাধিক টাকা। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেফাউল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু তাহের তালকদার, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. আক্তার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com