সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ: যাত্রীদের চরম দুর্ভোগ

দক্ষিণ সুনামগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ: যাত্রীদের চরম দুর্ভোগ

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-সুনামগঞ্জ সড়কের দরগাপুর এলাকায় স্টিলের ব্রিজ ভেঙ্গে গিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে গেছে। এতে করে সুনামগঞ্জ দিরাই সড়কের সাথে যোগাযোগব্যবস্থা স¤পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় সুনামগঞ্জ থেকে দিরাইগামী সোবহানী কন্ট্রাকশন ও জন জেরী এন্টারপ্রাইজের মালিকানাধীন দিরাই-মদনপুর রাস্তার কাজে নিয়োজিত মালবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০০৪৪) ব্রিজে উঠলে স্টিলের ব্রিজটি ভেঙ্গে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে দিরাই মদনপুর সড়কে স¤পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজটি দেবে যাওয়ায় এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ভোগান্তির কবলে পড়ে যান চলাচল এবং সুনামগঞ্জ দিরাই সড়কে প্রায় ৪ শতাধিক যানবাহন আটকা পড়েছে। তাৎক্ষণিক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরির্শন করেন।
সুনামগঞ্জের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, বেইলি ব্রিজটি স¤পূর্ণ ভেঙ্গে গেছে, এটিকে আর মেরামত করা যাবেনা। নতুন করে ব্রিজ তৈরি করতে হবে এবং ব্রিজ তৈরিতে প্রায় ৮/১০ দিন সময় লাগবে। যথাযথ যাচাই বাচাই পুর্বক আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com