বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
পুলিশের বাঁধায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান পণ্ড

পুলিশের বাঁধায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান পণ্ড

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বাঁধার কারণে বিএনপির পূর্ব নির্ধারিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। অনুষ্ঠান না করতে পেরে বিক্ষোভ মিছিল, পথসভা ও সাংবাদিক সম্মেলন করেছেন তারা। শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহিদ চৌধুরীর নেতৃত্বাধীন দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবগঠিত জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম। কিন্তু সকাল থেকে একদল পুলিশ কমিউনিটি সেন্টারটি নিয়ন্ত্রণে নিয়ে তালা লাগিয়ে দেয়। নেতাকর্মীরা ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাঁধা দেয়, যে কারণে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান স্থগিত করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষোব্ধ নেতাকর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে পথসভা ও বিক্ষোভ মিছিল করে। এতে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক লিপন হাসান, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদ প্রমুখ। পরে দুপুর ১২টায় আব্দুস শহিদ চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা একটি কমিউনিটি সেন্টারে শান্তিপূর্ণভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু কোন ধরণের রাজনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই পুলিশ স্বৈরাচারী কায়দায় আমাদের অনুষ্ঠানে বাঁধা দিয়েছে। কোন গণতান্ত্রিক দেশে পুলিশের এ রকম আচরণ গ্রহণযোগ্য হতে পারেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন বলেন, পুলিশের ফ্যাসিবাদী আচরণে আমাদের অনুষ্ঠান পণ্ড হয়েছে। দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের দলীয় কার্যক্রমে বাঁধা দিয়ে সরকার তাদের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে দিরাই থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, তাদের অনুষ্ঠান করার কোন অনুমতিপত্র নেই। অনুমোদন ছাড়া প্রোগ্রাম করা যাবেনা, এটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com