শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জামালগঞ্জে ৭৫০ শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ

জামালগঞ্জে ৭৫০ শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পাবলিক হল রুমে টিফিনবক্স বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব)। সদর ইউপির উদ্যোক্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, প্রেসক্লাব সভাপিত আব্দুল আহাদ। বক্তারা বলেন, মহতি উদ্যোগে প্রশংসা করে বলেন এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপাবে এবং শিক্ষার মান উন্নয়নে সাহায়ক ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তায় টিফিনবক্স অন্যান্য ভূমিকা রাখবে। এছাড়া সদর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাফিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল বারি প্রাথমিক বিদ্যালয়ের ৭শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com