বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
সুনামগঞ্জ জেলার বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

সুনামগঞ্জ জেলার বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

Exif_JPEG_420

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্নার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারি উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদার, সুনামগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, সংস্কৃতি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, কাজী মাওলানা শাহেদ আলী, কাজী মাওলানা আবুনছর মোঃ শারফুল বাশার, কাজী মাওলানা অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, কাজী মাওলানা আব্দুস সামাদ, সাংবাদিক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, কাজী মাওলানা আব্দুল কাদির, হাজী কাজী মাওলানা শফিকুল ইসলাম, কাজী মাওলানা আইয়ূব আলী, কাজী মাওলানা বদরুল আলম, কাজী মাওলানা আশিক উদ্দীন বিপ্লবী, কাজী মাওলানা সালেহ আহমদ, কাজী মাওলানা আমিনুল ইসলাম, হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে সবাইকে এক হয়ে ভূমিকা রাখতে হবে, বিবাহের সময় জন্মসনদ, পড়া-লেখার সনদ, আইডি কার্ড ভালভাবে দেখে বিবাহ স¤পন্ন করতে হবে। সভায় আরও বলা হয়, মেয়েদের বিবাহের বয়স ১৮, ছেলেদের বিবাহের বয়স ২১ বছরের নিচে হলে বাল্যবিবাহ বলে গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com