বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর ইন্তেকাল

বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর ইন্তেকাল

দিরাই উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দিরাই উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, গত বুধবার সকালে লন্ডনস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেলের দিক পরিস্থিতির অবনতি হলে তাকে (নিবির পর্যবেক্ষন কেন্দ্র) আইসিইউতে স্থনান্তর করা হয়। আব্দুস শহীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com