রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

উপজেলা হলো শায়েস্তাগঞ্জ

আমার সুরমা ডটকমহবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাকে দেশের ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একইসঙ্গে ময়মনসিংহকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

এছাড়া বৈঠকে হাতিরঝিল এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি পুলিশি থানা স্থাপনের অনুমোদন এবং এর কার্য পরিচালনার জন্য ৭১টি পদ সৃজনের অনুমোদন দেয়া হয় বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নকে সদর উপজেলায় অন্তর্ভুক্তকরণ, ফরিদপুর পৌরসভার সীমানা সম্প্রসারণ, ভোলা জেলার চরফ্যাশন থানাকে বিভক্ত করে দুলাইহাট থানা নামের নতুন থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৪৩টি পদ সৃজনের সিদ্ধান্ত হয়।

পাশপাশি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় পৌরসভা গঠন, নাটোর জেলার বনপাড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ, জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সাংগঠনিক কাঠামোতে নতুন আটটি থানা স্থাপনের অনুমোদন দেয়া হয় বলেও জানান তিনি।

শফিউল আলম বলেন, মাদারীপুর জেলার ডাসার থানাকে উপজেলায় উন্নিতকরণের প্রস্তাব ছিল। কিন্তু নিকার সিদ্ধান্ত নিয়েছে আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করার। কারণ, উপজেলা হওয়ার জন্য যেসব শর্তের দরকার সেখানে ঘাটতি আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com