মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ধর্মপাশায় তরুণ গবেষককে সংবর্ধনা

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশায় অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের ডিভাসের উদ্ভাবক ও গবেষক ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকী ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সন্তান এবং তিনি বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের সাবেক ছাত্র।
বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বশর ঠাকুর খানের পরিচালনায় ও বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার, বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বজলুর রহমান, সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ আব্দুল বারেক ছোচন, পরিচালনা কমিটির সদস্য মোঃ দুলা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com