বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সেনাবাহিনীর দায় স্বীকার নিয়ে যা বললেন সু চি

আমার সুরমা ডটকম ডেস্ক: মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সেনাবাহিনীর স্বীকার করাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। তিনি বলেছেন, এর জন্য তাঁর দেশের সেনাবাহিনী দায় নিচ্ছে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ। মায়ানমার সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সাথে বৈঠক শেষে প্রশাসনিক রাজধানী নেপিদোতে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন সু চি। গত বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে মায়ানমার সেনাপ্রধানের কার্যালয় থেকে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে ১০ জন রোহিঙ্গাকে হত্যার সঙ্গে সেনাবাহিনী জড়িত ছিল। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছেও বলে জানানো হয় ফেসবুক পোস্টটিতে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সু চি বলেন, সেনাবাহিনী এ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এটি আমাদের জন্য নতুন একটি পদক্ষেপ। দেশের আইন শাসনের জন্য এ দায় নেয়াটা ইতিবাচক। তবে স্টেট কাউন্সিলর সু চির সঙ্গে বৈঠকে রাখাইনের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। সেইসাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ৩০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি। এছাড়াও প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কফি আনান কমিশনের সুপারিশগুলো অনুসরণ ও বাস্তবায়ন করার প্রতি জোর দেন তারো কোনো। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com