শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সামিউল কবির, স্টাফ রিপোর্টার (দক্ষিণ সুনামগঞ্জ) সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দরগাহপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলী ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী …….রাজিউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরু উদ্দীন। পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলী হৃদরোগে আকান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে ও দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শনিবার বিকাল ২ ঘটিকায় তার গ্রামের বাড়ীর পশ্চিমের মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তার জানাযার নামাযে সকল শ্রেনী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। নামাযে জানাযার শেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্দোগে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম-এর নেতৃত্বে গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাসম আলী, আওয়ামী লীগের প্রবীন নেতা জমির মিয়া, সালিশ ব্যাক্তিত্ব তারা মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, প্রেন্সিপাল মাও: শায়খুল ইসলাম, হুসেন, সাইদুর রহমান, আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুর উদ্দিন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, আরব আলী ও মাষ্টার নুরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com