মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু?
বইয়ের সাথে আমাদের প্রীতির বন্ধন আরও বাড়াতে হবে: কবি নাজমুল ইসলাম

বইয়ের সাথে আমাদের প্রীতির বন্ধন আরও বাড়াতে হবে: কবি নাজমুল ইসলাম

আমার সুরমা ডটকম: সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল বলেছেন, বই হোক আমাদের নিত্য সঙ্গী। নিজেকে আলোকিত করে গড়ে তুলতে হলে আমাদেরকে আরও বেশি বেশি বই পড়তে হবে। পরিচ্ছন্ন সমাজ গঠনে বইয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, পাঠাগার শুধু প্রতিষ্ঠা করলে হবেনা, পাঠাগারে মানসম্পন্ন পর্যাপ্ত বই রাখার ব্যবস্থা করতে হবে। বই পড়ার পরিবেশ বজায় রাখতে হবে। নতুন নতুন পাঠক সৃষ্টিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বইয়ের সাথে আমাদের প্রীতির বন্ধন আরও বাড়াতে হবে। তিনি নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগার আয়োজিত পাঠাগারের আজীবন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ ও পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাঠাগার পরিচালনা পরিষদের উপদেষ্টা ক্বাজী বদরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইমাদ উদ্দিনের পরিচালনায় ২৩ জানুয়ারী মঙ্গলবার বাদ মাগরিব নাজির বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুরুয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আখতার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফিকুল ইসলাম মুবীন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ নিজাম উদ্দিন, খ্যাতিমান ব্যডমিন্টন তারকা মোঃ দয়াল উদ্দিন তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক লায়েক আহমদ জিকো, মোঃ আব্দুশ শহিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নঈম উদ্দিন সোহেল। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল হাকীম। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন আকমল খান।
অনুষ্ঠানে আগামী ১ ফেব্রুয়ারী নাজির বাজারে পাঠাগার আয়োজিত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সাওয়াব ও ১৮তম বার্ষিক সুন্নী মহাসম্মেলন সফলে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং পাঠাগারের আজীবন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাঠাগারের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষানুরাগী, মুরব্বীয়ান ও যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com