সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সুনামগঞ্জে প্রহসনের বিচারের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

সুনামগঞ্জে প্রহসনের বিচারের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দেশমাতা গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর রাষ্ট্রীয় ষড়যন্ত্রে প্রহসনের বিচার বন্ধ করে দেশনেত্রীকে স্ব-সম্মানে বেকসুর খালাসের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আদালত চত্ত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক, এডভোকেট শাহীনূর রহমান, এডভোকেট নাজিম কয়েস আজাদ, ব্যারিস্টার জালাল উদ্দিন, এডভোকেট মামুনুর রশীদ কয়েস, এডভোকেট মাসুক আলম, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট আইনুল হক, এডভোকেট মনির উদ্দিন মনির, এডভোকেট কামাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে শহরের পুরাতণ বাসস্ট্যান্ডস্থিত বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অপর এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনের বিচারের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রহসনের এ রায় বাতিল না হলে গণরায়ের মাধ্যমে জুলুমবাজ এ সরকারের পতন ঘটাতে সুনামগঞ্জ থেকে গণআন্দোলন শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com