শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
২৯ মার্চ সুনামগঞ্জ পৌর মেয়র নির্বাচন

২৯ মার্চ সুনামগঞ্জ পৌর মেয়র নির্বাচন

আমার সুরমা ডটকম: শুন্য হওয়া সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে পুনঃনির্বাচন আগামী ২৯ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ মার্চ। রবিবার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনে ৪ হাজার ৩৫৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম আয়ুব বখ্ত জগলুল। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, সোমবার পৌরসভার হালনাগাদ ভোটার তালিকার সিডি পৌঁছাবে জেলা নির্বাচন অফিসে। হালনাগাদ ভোটার তালিকায় ৪০ হাজারের মতো ভোটার রয়েছেন। সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। ভোট গ্রহণ হবে ২৯ মার্চ।

গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার পরপর দুই বারের নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখ্ত জগলুলের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, আগামী ২২ ফেব্রুয়ারি সকালে পৌর নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলীয় প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com