রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
কুলঞ্জ ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি

কুলঞ্জ ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি

সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে কুলঞ্জ ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার পালিত হয়েছে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অত্র ইউনিয়নের প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা অর্ধনিমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে। এর পরই হাতে গোনা কয়েকটি শহীদ মিনারে দলে দলে সর্বস্তরের মানুষ ফুলদিয়ে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। অমর একুশের কর্মসুচীর মধ্যে সুর্য উদয়ের সাথে সাথে সকালে হাতিয়া উচ্চ বিদ্যালয়, কুলঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের প্রত্যেক বিদ্যালয়ে গ্রামের বিভিন্ন রাস্তা থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরীর আয়োজন করা হয়। প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি ও একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচী নেয়া হয়। সকালে ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া অত্র ইউনিয়নে একমাত্র একাডেমী (আকিলশাহ আইডিয়াল একাডেমী) ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রথমে প্রভাত ফেরীবের করে। শহীদ মিনার না তাকায় তারা শহীদ মিনার স্রিথি স্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com