রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
দক্ষিণ সুনামগঞ্জে শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ওরিয়েন্টেশন কর্মশালা

দক্ষিণ সুনামগঞ্জে শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ওরিয়েন্টেশন কর্মশালা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। কর্মশালায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম আল মামুন মোল্লা। কর্শালায় প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার শাহ মোঃ শফিউর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তায়্যিবুর রহমান চৌধুরী, প্রজেক্ট ম্যানাজার হেল্পলাইন ঢাকার রবিউল করিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুলহাসান। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ নূর হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এস আই আব্দুল মান্নান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্যা হোসনা বেগম, কোহিনুর বেগম, নাজমা বেগম, এফাইভিডিবি পিসিএসইর প্রজেক্ট অফিসার আবু সাদেক, সাংবাদিক নূরুল হক, এ এফ এম হেলালুজ্জামান, আজিম উদ্দীন, ইউপি সদস্য মকবুল হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com