বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
আব্দুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ , সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একমাত্র বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় আব্দুল মজিদ কলেজের হল রুমে একাদ্বশ শ্রেণীর শিক্ষাথীদের উদ্যোগে আব্দুল মজিদ কলেজের ২০১৮ সনের এইচএসসি ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী তহুর আলী, জেলা কৃষকলীগের অন্যতম সদস্য মো. মাসুক মিয়া।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান সুনামগঞ্জী, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নীহার রঞ্জন তালুকদার, অজয় কুমার দেব, জাফর আলী, মনিরা আক্তার, হেপী চক্রবর্তী, সীবানী দাস, শাহিনা আক্তার, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শহীদ মিয়া, হিসাব সহকারি ফখরুল ইসলাম শিপন, বিদায়ী ছাত্র ছাদেকুল ইসলাম, হাওয়া বেগম, একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী জুঁই দাস, ফয়ছল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com