বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়

এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়

সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসিতে ভাল রেজাল্টে শীর্ষে। এই বছর বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষায় মোট ৮০ ভাগ শিক্ষার্থী সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। রবিবার দুপুরে এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১শ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ ৪২জন কৃতকার্য হয়। যার মধ্যে ২ জন শিক্ষার্থী এ+ গ্রেডে কৃতকার্য হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলিপ কুমার চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক শৈলেন সিংহ সামন্ত জানান, আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফযলে এলাহি রেজার অক্লান্ত পরিশ্রমের কারনে আমাদের রেজাল্ট আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমরা আশা রাখছি আগামীতে আরো ভালো হবে। তারা আরো বলেন, তার অক্লান্ত প্ররিশ্রমের কারনে বিদ্যালয়ের আকার আকৃত্তি যেমন দিন দিন বাড়ছে ঠিক তেমন শিক্ষার মানও বাড়ছে। দেশের শহীদদের প্রতি শ্রদ্ধাশীল জন্য শহীদমিনার স্থাপন করেছেন। এ সময়ে এস.এস.সি পরীক্ষার্থীদে মধ্যে একজন বলেন, আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলিপ কুমার চৌধুরী ও বিদ্যালয়ের সকল শিক্ষকরা যেমন আমাদের অভিবাককের মত আচারণ করেন। তেমনি আমাদের বন্ধু সুলভ আচরণ করেন। আমাদের ভালো রেজাল্টের অন্যতম কারন হচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালবাসা। বিদ্যালয়ের এ+ প্রাপ্ত ২ জন শিক্ষার্থীরা হলেন নাহিদুল ইসলাম নাহিদ এবং পান্না দাশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com