শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আমার সুরমা ডটকমসুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রাঘাতে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী শাহারা বানু (৬২), তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে কৃষক নুর হোসেন (২৮), কুলঞ্জ ইউনিয়নের টঙ্গর গ্রামের মুসলিম উদ্দিন (৭৫), দোয়ারাবাজার উপজেলার দুম্বনগাঁও গ্রামের মখলিছ আলীর ছেলে ফেরদৌস মিয়া (১২) ও খিদ্দরপুরের আব্দুর রহমানের মেয়ে সুরমা আক্তার (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, দুপুরে ভাটি তাহিরপুরে মুক্তুল হোসেন গ্রামের পাশে শনির হাওরে ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকষ্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার আত্মীয়-স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

অপরদিকে, বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে শাহানা বানু বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে তিনি আহত হলে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল জানান, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

এছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রাঘাতে দোয়ারাবাজার উপজেলায় ফেরদৌস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস জানান, দুপুরে বাড়ির পাশের ডোবায় মাছ ধরছিল ফেরদৌস। এসময় বজ্রঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com