বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মিলনগঞ্জ বাজারের ব্রিজ!

ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মিলনগঞ্জ বাজারের ব্রিজ!

সৈয়দ উমেদ আলী, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাসুরাই নদীর ওপর ৮০র দশকে নির্মিত টংগর তারাপাশার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে ঊঠেছে। এলাকায় টংগরের পুল বলেই পরিচিত।

জানা যায়, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েই সুরাই নদীর উপর এ ব্রিজ নির্মাণ করেন, যার ফলে অত্র এলাকার সাথে টংগর গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে উঠে। এ ব্রিজ থাকার ফলে অত্র এলাকার মানুষ কম সময়ে দ্রুত জগন্নাথপুর ও সিলেট যাতায়াত করছে। এ ব্রিজকে ঘিরেই প্রথমে সুরাই নদীর তীরে গড়ে উঠে হাট, হাট থেকেই চার গ্রামের সকলের ঐকান্তিক ঐক্যে প্রতিষ্ঠা লাভ করে মিলনগঞ্জ বাজার। বর্তমানে বাজারের পাশেই ব্রিজটি অবস্থিত।

আশির দশকের এ পুরাতন ব্রিজটি এখন চলাচলের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকিপূর্ণ, প্রতিদিন চলাচল করছে হাজারো স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা। ব্রিজের রেলিং ভেঙ্গে পড়েছে অনেক আগ থেকেই, প্রায় জায়গায় খশে পড়েছে ইট-সুরকী। হেমন্ত মৌসুমে ইট-পাথরের নৌকা ব্রিজের নিচ দিয়ে যায় না, ফলে ভোগান্তির শেষ নেই বড় বড় নৌকা ওয়ালাদের। তাই এ পুরাতন ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ করা অত্র এলাকার মানুষের প্রাণের দাবী। মাননীয় এমপি মহোদয়া জয়া সেনগুপ্তার সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com