সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সৌদিতে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আমার সুরমা ডটকম:

সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কা নগরীতে আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার এই পাঁচজন হজযাত্রী মারা যান। ধর্ম মন্ত্রণালয় হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
পাঁচ বাংলাদেশি হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)। চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com