সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
এশিয়া কাপে বাংলাদেশেরও সম্ভাবনা আছে: জহির আব্বাস

এশিয়া কাপে বাংলাদেশেরও সম্ভাবনা আছে: জহির আব্বাস

আমার সুরমা ডটকম ডেস্ক:

শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের চতুর্দশ আসর। সংযুক্ত আরব আমিরাতে ৬ জাতির এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। শ্রীলঙ্কার কোচের পর এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাসেরও দাবী, এবারকার টুর্নামেন্টে পাকিস্তানই অন্যতম ফেভারিট দল। তবে পাকিস্তানকে ফেভারিট মানলেও বাংলাদেশকেও সমীহ করছেন সাবেক এই ক্রিকেটার।
‘দি নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান যেভাবে খেলছে, তাতে আমার বিশ্বাস, এশিয়া কাপের এবারের আসরে তারা শিরোপার বড় দাবীদার। তারপরেই ভারত। এর বাইরে শ্রীলঙ্কারও সুযোগ আছে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বাংলাদেশও বড় কিছু করতে পারে। তাদের অসাধারণ একটি দল আছে এবং তারা টুর্নামেন্টে ভালো করতে পারে।’
তবে মূল লড়াইটা ভারত ও পাকিস্তানের মধ্যে হবে বলে মনে করেন তিনি। গ্রুপপর্বেই দেখা হয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের। ১৯ সেপ্টেম্বরের ওই ম্যাচের দিকে লক্ষ ক্রিকেটপ্রেমির মতো চোখ আইসিসি’র সাবেক এই প্রেসিডেন্টেরও, ‘এই ম্যাচটিই (ভারত বনাম পাকিস্তান) টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। হাই-ভোল্টেজ এই ম্যাচটি দেখতে সবাই উদগ্রীব।’
এদিকে নিজেদের নিয়মিত অধিনায়ক কোহলিকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে ভারত। যা বর্তমান চ্যাম্পিয়নদের কিছুটা শক্তিহীন করে দেবে। তারপরও ভারতীয় দলে বেশ ক’জন ভালো মানের ওয়ানডে খেলোয়াড় আছে বলে মনে করেন আব্বাস, ‘বিরাট কোহলি ভারতের বড় ম্যাচ-উইনার এবং টুর্নামেন্টে ভারত তার অভাব অনুভব করবে। তবে তাদের বেশ কয়েকজন ভালো মানের ওয়ানডে খেলোয়াড় আছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com