বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪ জন গুরুত্বর আহত

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪ জন গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের সামনে মাইক্রোবাস বাসের চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (সিলেট-ছ-১১-১২২৮) দিরাই উপজেলার শরীফপুর গ্রামে একটি ওলিমা অনুষ্ঠানে যাওয়ার পথে পাথারিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় মাইক্রোবাস সামনের চাকা ফেটে যায়। এতে গাড়ী চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর সামনের অংশ দুমড়েমুছড়ে গিয়ে গাড়ী চালককে চাপা দেয়। এতে গাড়ী চালকসহ চারজন গুরুতর আহত হন।
পাথারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক এইচ, আর হাবিব জানান, গাড়িটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গুরুত্বর আহত চারজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com