সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দিরাইয়ে জিডি করতে টাকা চাওয়ায় অভিযোগ দায়ের

আমার সুরমা ডটকম:

হারিয়ে যাওয়া বীমা কোম্পানীর বইয়ের বিষয়ে থানায় জিডি করতে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার কর্তৃক টাকা চাওয়া ও অসদাচরণের কারণে দিরাই সার্কেল বরাবরে এর প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বুধবার সুনামগঞ্জের দিরাই থানায় হাজির হয়ে একই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের জুনু বৈষ্ণব তার হারানো পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মাসিক কিস্তির একটি বই হারিয়ে ফেলেন। এটি কোম্পানী থেকে ফিরে পেতে তাই তিনি দিরাই থানায় জিডি করতে আসেন। এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে থানায় আসলে কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই জহিরুল ইসলাম তার কাছে জিডি করতে এক হাজার টাকা দাবি করেন। জুনু বৈষ্ণব টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপরেই জহিরুল ইসলাম কাগজ ছুঁড়ে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি আরো উল্লেখ করেন, পরে আমি এ বিষয়টি দিরাই থানার অফিসার ইন-চার্জ মহোদয়কে মোবাইলে অবগত করলে তিনি আমাকে পুনরায় থানায় যেতে বললে আমি সেখানে যাওয়া মাত্র এএসআই জহিরুল ইসলাম বকাঝকা শুরু করেন। এক পর্যায়ে দায়িত্বরত এএসআই আমাকে হুমকি দিয়ে বললেন যে, ‘আমাকে চিনিস? যে কোন দিন গ্রেফতার করে নিয়ে আসবো অথবা মামলা দিয়ে ফাঁসিয়ে দেব।’ আমার সাথে থাকা এক ছোট ভাই তাকে অনুরোধ করলে অবশেষে তিনি জিডি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে জুনু বৈষ্ণব অভিযোগটির সত্যতা যাচাই পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার রাতে সহকারি পুলিশ সুপার (দিরাই সার্কেল) বরাবারে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ বেলায়েত হোসেন শিকদার অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com