বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
আওয়মী লীগ সরকার উন্নয়নের মহারথীতে কর্মযজ্ঞ পরিচালানা করে আসছে: অর্থ প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি

আওয়মী লীগ সরকার উন্নয়নের মহারথীতে কর্মযজ্ঞ পরিচালানা করে আসছে: অর্থ প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ^াসী। আর এসব উন্নয়নকে সমন্বিত ভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌছে দিতে হবে। বর্তমানে আওয়ামী লীগ সরকার উন্নয়নের মহারথীতে কর্মযজ্ঞ পরিচালানা করে আসছে। আগামী দিনে সবাইকে শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং সফলতা নৌকায় ভোটের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। তাই আমাদের সবাইকে জনগণের সেবায় নিয়োজিত হয়ে কাজ করতে হবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একমাত্র বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজ সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৫তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সবার আগেই সুনামগঞ্জ জেলায় একটি ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ১-২ মাসের মধ্যে আমরা হয়ত মেডিকেল কলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আলোচনা সভায় আব্দুল মজিদ কলেজের দাতা সদস্য ও জয়কলস ইউপি সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশাহর সভাপতিত্বে ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকীম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, জিএম সাজ্জাদুর রহমান, কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান, প্রভাষক মাসুদুর রউফ প¬ল্লব, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় দেব, প্রভাষক মনিরা বেগম, প্রভাষক শিবানী দাস, কলেজের অফিস সহকারী ফখরুল ইসলাম, কলেজের ছাত্রী জুই দাস ও শামিমা আক্তার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com