বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকম:

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘অরুণ আলো’ সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রীকে নিয়ে সৌদি আরবের পথে রওনা হয়।

বিমানবন্দরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, ১৭ অক্টোবর সকালে কাউন্সিল অফ সৌদি চেম্বার আয়োজিত একটি সেমিনারে অংশ নেবেন তিনি। এদিন রাতে তিনি মদিনা যাবেন। সেখানে তিনি মসজিদে নববীতে নামাজ পড়বেন এবং মহানবীর (স.) রওজা জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর এ সফরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। এছাড়া, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রিয়াদে নিজস্ব জমিতে নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেট ভবনের ভিত্তি স্থাপন করবেন সরকার প্রধান।

আগামী ১৮ অক্টোবর দিনি মক্কায় ওমরাহ পালন করবেন। আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সৌদি আরবে চলতি বছর এটি দ্বিতীয় সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com