বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
নির্ধারিত সময়ে শেষ হয়নি বাঁধের কাজ: হাওরের ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক

নির্ধারিত সময়ে শেষ হয়নি বাঁধের কাজ: হাওরের ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক

amarsurma.com

হাওর এডভোকেসি প্লাটফর্মের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
‘নির্ধারিত সময়ের একমাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ। অনেক হাওরে ফসল এখনও অরক্ষিত ফলে ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক’ গত ৩ দিন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে হাওর নিয়ে কাজ করা দেশের ৩৫টি সংগঠনের জোট হাওর এডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ) সংবাদ সম্মেলন করে এসব কথা জানান।
শুক্রবার দুপুর ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হাওর এডভোকেসি প্লাটফর্ম(হ্যাপ) উদ্যেগে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এসময় হাওর আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৩৫টি সংগঠনের জোট হাওর এডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ)-এর যুগ্ন আহবায়ক শরিফুজ্জামান শরিফ, হাওরবাসি রক্ষায় নাগরিক উদ্যোগ এর আহবায়ক নির্মল ভট্টাচার্য্য, সিপিবির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, হাওর আন্দোলনের নেতা পঙ্কজ দেসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন বাঁধের কাজের মেয়াদের একমাস পেরিয়ে গেলেও বিভিন্ন হাওরে এখনো শেষ হয়নি বাধের কাজ। এখন ভারি বৃষ্টি হলেও এসব বাঁধ তলিয়ে যেতে পারে। তাই ফসল নিয়ে হাওরের কৃষকরা উদ্বিগ্ন।এছাড়া ফসলের সরকারি দাম ও ধান কেনার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেন বক্তারা।
তাই দ্রুত হাওরের ফসল রক্ষার বাঁধের কাজ শেষ করে কৃষকের ফসল রক্ষা সরকারকে এগিয়ে আসতে আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com