শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দলিল জালিয়াতি মামালায় জামিন নামঞ্জুর: বদর উদ্দীন বাবুল ও জহির মিয়াকে জেলা হাজতে প্রেরণ

দলিল জালিয়াতি মামালায় জামিন নামঞ্জুর: বদর উদ্দীন বাবুল ও জহির মিয়াকে জেলা হাজতে প্রেরণ

Amar surma logo

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সুনামগঞ্জ জজকোর্ট), দলিল জালিয়াতি মামালায় জামিন নামঞ্জুর করে, বদর উদ্দীন বাবুল মিয়া ও জহির মিয়াকে জেলা হাজতে প্রেরণ করেছেন।
গত রোববার দক্ষিণ সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বদর উদ্দীন বাবুল মিয়া ও জহির মিয়াকে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামের মৃত ছবর উল্লার ছেলে আব্দু রউফ বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একই গ্রামের মৃত আঃ ছত্তার-এর ছেলে বদর উদ্দীন বাবুল মিয়া (৩৭) ও জহির মিয়া (৩৫), মৃত বারাম উল্লাহর ছেলে খোয়াজ আলী (৫০) ও নোয়াজ উল্লা (৪৮)কে দঃ বিঃ ৪৬৭/৪৬৮/৪৭১/৪০৬/৪২০/৫০৬(।।)/৩৪ ধারা মোতাবেক মামলা দায়ের করেন। মামলা মোং নং-১৭৬/২০১৮ ইং।
মামলায় বাদী আব্দু রউফ উল্লেখ করেন বদর উদ্দীন বাবুল মিয়া ও জহির মিয়ার পিতা আঃ ছত্তার, আঃ ছত্তার এর পিতা মৃত বারাম উল্লা বিগত ২৬/১১/১৯৫৯ ইং তারিখে দলিল কাল্পনিক দাতা আতিম উল্লা এর স্ত্রী আয়েশা বিবি, আতিম উল্লার ছেলে আঃ মালেককে দাতাগণ সাজাইয়া জাল-জালিয়াতির মাধ্যমে ১৫০২১/৫৯ ইং নং দলিল সৃজন করে আঃ ছত্তার গ্রহীতা হিসাবে জাল দলিল তৈরী করিয়া রাখেন। দাতা আয়েশা বিবি ও আব্দুল মালেক আমাদের তপশীল বর্ণিত এসএ রেকডীয় মালিকগণের কোন উত্তরাধিকারী নয়। ০২/১০/ ২০১৮ ইং তারিখে অনুমান সকাল ১০টায় আসামী বদর উদ্দীন বাবুল মিয়া ও জহির মিয়া ১৫০২১/৫৯ ইং নং দলিলের ফটোকপি এবং ১১১৯ নং খতিয়ানের, ১২১৭নং দাগের, ৫৫নং-জেএল এর, ১ একর ৬৮ শতাংশ আমন রকম ভূমির মাঠ পর্চা তসদিককৃত করা জোর দখল মালিকানার ফটোকপি প্রদর্শন করে তাহাদের পিতা আঃ ছত্তার, তফশীল বর্ণিত ভূমি মালিক দাবী করে।
উল্লেখ্য যে, আসামীগণের পিতা আঃ ছত্তার উল্লেখিত ১৫০২১/৫৯ ইং নং দলিলের দাতা আয়েশা বিবি ও আব্দুল মালেকের নিকট হতে খরিদ করিয়াছেন মর্মে দাবী করে সেটেলমেন্ট অফিসে ব্যবহার করেন। ১৫০২১/৫৯ ইং নং দলিলের দাতা আয়েশা বিবি ও আব্দুল মালেক বাদীর চাচা আব্দুল লতিফের কোন ওয়ারিশান নয়। আসামীগনের পিতা আঃ ছত্তার কাল্পনিক দাতা আয়েশা বিবি ও আব্দুল মালেককে আব্দুল লতিফের ওয়ারিশান সাজিয়ে ১৫০২১/৫৯ ইং নং জাল দলিল দৃজন করে সেটেলমেন্ট অফিসে ৩১ ধারায় ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়া প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করিয়া ১১১৯নং খতিয়ানের জয়কলস মৌজার ৫৫নং জেএলর ১ একর ৬৮ শতাংশ ভূমির মাঠ পর্চায় জোর দখল করে বদর উদ্দীন বাবুল মিয়া ও জহির মিয়ার পিতা আঃ ছত্তার-এর নামে তসদিককৃত করিয়াছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com