বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জের পণাতীর্থে যাওয়ার পথে অটোরিক্সার ধাক্কায় হতাহত ৪

সুনামগঞ্জের পণাতীর্থে যাওয়ার পথে অটোরিক্সার ধাক্কায় হতাহত ৪

Amar surma logo

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিপুর উপজেলার যাদুকাটা নদীতে হিন্দু সম্প্রদায়ের পণাতীর্থে পূন্য¯œান করতে যাওয়ার পেছন থেকে একটি অটোরিক্সার ধাক্কায় পথে সাধন সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অপর আরো তিনজন পূর্ণার্থী গুরুতর আহত হয়েছেন। নিহত সাধন সরকার জেলার মধ্যনগর থানার রাঙ্গামাটিয়া গ্রামের জগদীস সরকারের ছেলে। নিহতের ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। আহতরা হলেন একই এলাকার রতিশ দাস (৫৫) তার স্ত্রী নমিতা দাস (৩৫) কন্যা নদী দাস (৯)। আহতদেরকে স্থানীয় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলার তাহিপুরের সুন্দরপাহাড়ী এলাকায় অটোরিক্সা যোগে যাওয়ার পথে পিছন থেকে আসা অপর একটি অটোরিক্সার ধাক্কায় তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রাস্তায় তার মৃত্যু হয়। বিশ্বম্ভরপুর থানার এসআই পবিত্র কুমার সিনহা ময়না তদন্ত সম্পন্ন করেন।
এদিকে একই ঘটনায় একই রাঙ্গামাটিয়া গ্রামের আরো ৩ জন আহত হয়েছেন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর জানান, ময়না তদন্ত শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সাধন সরকার মধ্যনগর থানার রাঙ্গামাটিয়া গ্রামের জগদীস সরকারের ছেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com