শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ক্ষমা চাইতে ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

amarsurma.com

আমার সুরমা ডটকম:

যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরা আওয়ামী লীগে যোগ দিতে পারবে বলে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে গত ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরাও আওয়ামী লীগে যোগ দিতে পারবে, আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা প্রাধান্য পাবে, কোন পরিবারের সন্তান সেটা বিবেচ্য বিষয় নয়-হউক সে জামায়াত কিংবা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান। তার মতে, স্বাধীনতার ৪৭ বছর পর এসে এ সব বিষয় সামনে এনে রাজনৈতিক প্রতিবন্ধকতা হাস্যকর।’

মুক্তিযুদ্ধ মঞ্চ ওবায়দুল কাদেরের এ ধরনের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করি। তার এ ধরনের ঘৃণ্য বক্তব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট স্খলন। এমনকি এ বক্তব্যে তিনি সংবিধানের লঙ্ঘন করেছেন। রাজাকার পরিবারের পক্ষে এ বক্তব্যে দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন। তার বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।

মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে এ বক্তব্যের ফলে তিনি সরকারে থাকার বৈধতাও হারিয়েছেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদেরকে ওবায়দুল কাদেরে এ বক্তব্যের প্রতিবাদ করার জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি আশা করে ওবায়দুল কাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার এ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য প্রত্যাহার করবেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। যদি তিনি তা না করেন তা হলে মুক্তিযুদ্ধ মঞ্চ তার পদত্যগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্মসূচি ঘোষণা করে। সেগুলো হল- ৬ জুলাই বিকেল ৫টায় শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধন, মানববন্ধন শেষে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানির অপরাধে ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন ও যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাটসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com