শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ছাতকে নদী ও দোয়ারাবাজারে হাওর থেকে দুই লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছাতকের ইছামতি নদী থেকে হাত বাঁধা এক ব্যক্তির লাশ উদ্বার করা হয়েছে। নিহতের নাম বুলবুল আহমেদ ভুলু (৪০)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, সকালের উপজেলার ইছামতি নদীতে অজ্ঞাত ব্যাক্তির হাত বাঁধা লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ছাতক থানার পুলিশ গিয়ে লাশ উদ্বার করে বুলবুল আহমেদের পরিচিয় নিশ্চিত করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রাত থেকে বুলবুল আহমেদ কে খুঁজে পাওয়া যাচ্ছিল। পরে আজ সকালে তার লাশ ইছামতি নদীর পাড়ে পাওয়া যায়। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে হাত বাঁধা অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্বার করা হয়েছে। নিহত ব্যাক্তি দোয়ারাবাজার উপজেলার নাছিমপুর গ্রামের। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আসক আলী (৫০) নামের এক ব্যক্তি ছাতক উপজেলার বড়কিলপুর হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতের তার জড়িয়ে পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com